নারায়ণগঞ্জসোনারগাঁও
সম্প্রীতি ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকারে
অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জ-০৩ আসনে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের এক নজির স্থাপন হলো। শান্তিপূর্ণ ও দায়িত্বশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর মনোনীত প্রার্থী অঞ্জন দাস ইসলামী ঐক্য জোটের স্থানীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গণসংহতি আন্দোলন এবং ইসলামী ঐক্য জোটের স্থানীয় নেতৃত্বের এই বৈঠককে নির্বাচনী সংস্কৃতিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
নারায়ণগঞ্জ–০৩ আসনে নির্বাচনী পরিবেশ গঠন নিয়ে আলোচনায়, উভয় পক্ষই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। ইসলামী সম্প্রদায়ের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ। নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখা।
উভয় জোটের স্থানীয় নেতৃত্ব জনগণের অধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনি পরিবেশকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের পর সংগ্রামী জননেতা অঞ্জন দাস রাজনীতির মূল দর্শন তুলে ধরে বলেন, "রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়; জনগণের প্রতি দায়বদ্ধতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। আমরা চাই নারায়ণগঞ্জ–০৩ আসন হোক সম্প্রীতির, গণতন্ত্রের এবং জনগণের মর্যাদা রক্ষার উদাহরণ।"
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই নির্বাচনী প্রচারণার সময় যেকোনো ধরনের উসকানি, ঘৃণা বা বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন এবং যুগ্ম-সদস্য সচিব গাজী রাকিবুল ইসলাম হিমেল, এবং গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন।
ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী এবং অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ফারুকী।

লোড হচ্ছে...