আদালত
সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে আরও ৫ মামলায় গ্রেপ্তার মঞ্জুর
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচটি মামলায় 'শ্যোন অ্যারেস্ট' (গ্রেপ্তার দেখানো) দেখানোর জন্য পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও কারাবন্দি আইভীর মুক্তি প্রক্রিয়া আরও জটিল হলো।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি থাকা সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ভার্চুয়ালি আদালতের শুনানিতে যুক্ত হন।
পাঁচ মামলায় গ্রেপ্তারের আদেশের পর আইভীর আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, "যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেসব মামলার এজাহারে আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। আমরা এই শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।"
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গত ৯ মে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পূর্বের ৫টি মামলায় জামিন দেন। একই দিনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা একটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। পরদিনফতুল্লা থানা পুলিশ আরও চারটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে। ১৩ নভেম্বর আদালত পাঁচ মামলাতেই 'শ্যোন অ্যারেস্ট'-এর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ ধার্য করেছিলেন। গত বুধবার হাইকোর্ট থেকে পাওয়া ওই পাঁচটি মামলার জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করে দেন।

লোড হচ্ছে...