রাজনীতি
এটিএম কামালের মায়ের মৃত্যুতে জামায়াতের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি) এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
যৌথ শোকবার্তা প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার এবং মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
শোকবার্তায় নেতারা বলেন, "মরহুমা শাহানা খানম চৌধুরী কেবল একজন আদর্শ মা-ই ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। একইসাথে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে তাঁর সক্রিয় বিচরণ ও অবদান অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।"
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, "আল্লাহ যেন মরহুমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে ধৈর্য ধারণের (সবর) তৌফিক দান করেন।"
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মিশনপাড়ার নিজ বাসভবন ‘সোনারগাঁ ভবন’-এ বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...