খেলা
ষষ্ঠ বিশ্বকাপে নেমেই ইতিহাস, মেসির হ্যাটট্রিক
NewsView5

নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপের মঞ্চে আরেকটি ইতিহাসের জন্ম দিলেন লিওনেল মেসি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার তিন গোলে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস ধরে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুইবার আলজেরিয়ার জালে বল জড়িয়ে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।
৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করেন মেসি। আর ৭৬ মিনিটে নিকো গঞ্জালেজের পাস কাজে লাগিয়ে সম্পন্ন করেন হ্যাটট্রিক।
ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। একই সঙ্গে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে মাঠে নামার কীর্তিও গড়লেন তিনি।
হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, এমন মুহূর্ত পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুভূতি অসাধারণ। মাঠজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিও তাকে মুগ্ধ করেছে।

লোড হচ্ছে...