জাতীয়
এলপি গ্যাসের দাম জানালেন বিইআরসি
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) এক ঘোষণার মাধ্যমে সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করার পর ১৯ এপ্রিল তা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়, যা চলতি মে মাসেও বহাল থাকছে।
এদিকে মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। গত ১৯ এপ্রিল অটোগ্যাসের লিটার প্রতি দাম ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।
সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোড হচ্ছে...