নারায়ণগঞ্জ
২৫ মার্চ কালরাতে শহীদের স্মরণ করবে উন্মেষ
NewsView

নিউজভিউ
২৫ মার্চ ভয়াল কালরাতে শহীদদের স্মরণে উন্মেষ সাংস্কৃতিক সংসদ। দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোক প্রজ্বালন ও প্রতিবাদী কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। প্রতি বছরই উন্মেষ এমন কর্মসূচি পালন করে আসছে।
এবারও বুধবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনটি করছে সংগঠনটি। এ তথ্য জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। এতে স্বাক্ষর করেছেন উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস।
কর্মসূচির মধ্যে রয়েছে—আলোক প্রজ্বালন, প্রতিবাদী সংগীত, আবৃত্তি, আলোচনা, শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন।
অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি মুক্ত আমন্ত্রণ জানিয়েছে উন্মেষ।

লোড হচ্ছে...