আদালতরূপগঞ্জ
রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
NewsView

নারায়ণগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ফাহিম (২৩)। তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে। তথ্যটি নিউজ ভিউকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।
আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে ৫৪০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

লোড হচ্ছে...