রাজনীতিরূপগঞ্জ
নিহত যুবদল নেতার পরিবারের পাশে এমপি দিপু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় প্রয়াত এই নেতার নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নিহত আনোয়ার হোসেনের সন্তানদের পড়াশোনা ও পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, "পরিবারটির যেকোনো প্রয়োজনে আমি বড় ভাইয়ের মতো পাশে থাকব।" পরে তিনি নিহতের পরিবারের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পূর্বাচল ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় রূপগঞ্জ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল।

লোড হচ্ছে...