নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে অপহরণচেষ্টা, গ্রেপ্তার ডিবির ৪ সদস্য
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের চেষ্টার অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন স্থানীয়দের গণপিটুনির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবির ও আকাশ আহাম্মেদ। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী অমিত হাসান মিরাজ মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, সিআইডি সদস্য পরিচয়ে অভিযুক্তরা অমিতকে গাউসিয়া এলাকায় আটকে রেখে অনলাইন ক্যাসিনোর তদন্তের কথা বলে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অমিতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের গণপিটুনি দেয়।
এ ঘটনায় আরও দুই সহযোগী আবু বক্কর সিদ্দিক ও মো. সেলিম পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

লোড হচ্ছে...