নারায়ণগঞ্জসদর
জিনিয়াস বৃত্তি পেলো ৩৫৩ জন শিক্ষার্থী
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার শিক্ষাক্ষেত্রে উদ্দীপনা সৃষ্টি করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ আয়োজিত জিনিয়াস বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী প্রায় ৫,৮০০ জন শিক্ষার্থীর মধ্যে মেধার স্বাক্ষর রেখে মোট ৩৫৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। উত্তীর্ণ ৩৫৩ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, ট্যালেন্টপুল গ্রেড, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেড।
ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মো. ইসমাইল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এসময় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলের কপি তার হাতে তুলে দেন নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম।
ফল প্রকাশ অনুষ্ঠানে পরিচালক মো. ইসমাইল হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জিনিয়াস বৃত্তি পরীক্ষা সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ছিল অনস্বীকার্য।
তিনি আরও বলেন, জিনিয়াস ফাউন্ডেশন আশা করছে, এই বৃত্তি কেবল মেধার স্বীকৃতি নয়, বরং এটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ এবং তাদের শেখার আগ্রহ আরও বহুগুণ বৃদ্ধি করতে সহায়ক হবে।
বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলতেই এই আয়োজন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক অমিত হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...