নারায়ণগঞ্জ
ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক জাহিদ, চাইলেন দোয়া
NewsView

নিউজ ভিউ
ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের তরুণ প্রকাশক ও সংবাদকর্মী জাহিদ হোসাইন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বর্তমানে তিনি নারায়ণগঞ্জের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাহিদ হোসাইনের পরিবারের পক্ষ থেকে তাঁর ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভোগার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার জন্য পরিবারের পক্ষ থেকে সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং জেলাবাসীর কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

লোড হচ্ছে...