নারায়ণগঞ্জ
উদীচীর আয়োজন
নজরুল উৎসব ও ‘অভিযান’ কবিতার শতবর্ষ
NewsView

- নিউজভিউ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারায়ণগঞ্জে আগমন এবং তাঁর ‘অভিযান’ কবিতার শতবর্ষ উপলক্ষে নজরুল উৎসবের আয়োজন করেছে উদীচী, নারায়ণগঞ্জ জেলা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের পরীক্ষা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি জাহিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডলি বণিক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য। তিনি নজরুলের নারায়ণগঞ্জে আগমন, তাঁর সাহিত্যকর্ম এবং ‘অভিযান’ কবিতার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে উদীচীর শিল্পীরা সমবেত কণ্ঠে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ এবং ‘তোরা সব জয়ধ্বনি কর’ পরিবেশন করেন। পরে জিয়াউল ইসলাম কাজল ‘অভিযান’ কবিতা আবৃত্তি করেন।
সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন সুবীর চৌধুরী, ইকবাল সুমন, এ আর পরাগ, বৃষ্টি চৌধুরী, সাথী সাহা, মণীষা রায়, অর্পিতা, জুলহাস, অপরাজিতা, পলাশ, প্রিয়ন্ত ও জহিরুল। তবলায় সংগত করেন উচ্ছ্বাস ও অঞ্জন সরকার। নৃত্য পরিবেশন করেন শ্যামা, সঞ্চিতা ও সিয়াম।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, উদীচীর শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লোড হচ্ছে...