নারায়ণগঞ্জ
মুফতি মাসুম বিল্লাহসহ ইসলামী আন্দোলনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
NewsView

নিউজ ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থীরা নারায়ণগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মুফতি হাবিবুল্লাহ হাবিব, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে গোলাম মসিহ এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মুফতি মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসেন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সি এবং মাও. ছানাউল্লাহ নূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “বিগত দিনে আমরা দিনের ভোট রাতে হতে দেখেছি। দলীয় প্রভাবে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিবেন।”

লোড হচ্ছে...