নারায়ণগঞ্জসদর
জামায়াত ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে: মাওলানা আবদুল জব্বার
NewsView

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি ভোটারদের কাছে 'ন্যায় ও ইনসাফ' প্রতিষ্ঠার জন্য সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের উদ্যোগে হাজীগঞ্জ রেললাইন মোড় থেকে গণসংযোগ শুরু হয়। এটি গোপটা রোড, পাঠানটুলী কবরস্থান মোড়, শাহাজালাল রোড হয়ে হাজীগঞ্জ নবুমিস্ত্রি মসজিদে গিয়ে শেষ হয়। মাওলানা আবদুল জব্বার এই সময়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা আবদুল জব্বার তার দলীয় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, "জামায়াত ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের মা-বোনেরা নিরাপদ কর্মস্থল সহ শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি সুবিধা পাবে।"
দুর্নীতি প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন, "জামায়াত আপনাদের সমর্থন পেলে যারা এমপি হবে, তারা রাষ্ট্রের কোনো সুবিধা গ্রহণ করবে না, এক টাকা দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না।"
তিনি নির্বাচিত হলে এলাকার বেকারত্ব দূরীকরণ ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সাংগঠনিক উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...