নারায়ণগঞ্জসোনারগাঁও
দেশের মানুষ সোনার বাংলার স্বপ্ন দেখলেও তা 'আশার গুড়োবালি' হয়েছে: ফারুক মুন্সী
NewsView

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ফারুক আহমাদ মুন্সী দাবি করেছেন, বিগত সরকারগুলো দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলেও, হাতপাখা বিজয়ী হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। একই মঞ্চ থেকে দলীয় নেতারা একটি প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা না চাইলে গণআন্দোলনের হুমকি দিয়েছেন।
শনিবার বাদ মাগরিব চিটাগাংরোড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠানে ফারুক আহমাদ মুন্সী এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মানুষ শান্তি ও মুক্তি পেতে বিভিন্ন দলকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। কিন্তু তাদের কেউ যথাযথ আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, দেশের মানুষ সোনার বাংলা, সবুজ বাংলার স্বপ্ন দেখলেও তা 'আশার গুড়োবালি' হয়েছে।
প্রার্থী হিসেবে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, "আমরা বলছি নিশ্চয়তা দিয়ে বলছি, যদি হাতপাখা বিজয় হয়, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।"
নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্ব, আহ্বায়ক: মাওলানা দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক: মুহাম্মদ সুলতান মাহমুদ, সমন্বয়কারি: মুহাম্মদ নুরুল আমীন খান ও সহ. সমন্বয়কারী: মুহাম্মদ সোহেল প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ একটি সংবাদ প্রসঙ্গে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, "আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। এই ধরনের ভ্রান্ত তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ ও দায়িত্বহীন কাজ।"
তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের নিকট প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান। অন্যথায় নারায়ণগঞ্জবাসী বাধ্য হবে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে যথাযথ প্রতিক্রিয়া জানাতে বলে তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমাদু, জেলা সেক্রেটারি জাাহাঙ্গীর কবির, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...