শিল্প-সাহিত্য-সংস্কৃতি
সিরাজগঞ্জে মঞ্চস্থ হলো নাটক ‘মহামায়া’
NewsView

নিউজভিউ ডেস্ক
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যনিকেতনের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে উদ্বোধন হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র নাট্যোৎসব। গত সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে নাট্যনিকেতনের সভাপতি দীলিপ গৌরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভাশেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাট্যনিকেতনের জনপ্রিয় নাটক ‘মহামায়া’। স্বাগত বক্তব্য রাখেন নাট্যনিকেতনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপ্রতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও নাট্যনিকেতনের উপদেষ্টা ভিপি অমর কৃষ্ণ দাস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান ছামাদ ও প্রসূন থিয়েটার সভাপতি মাহবুবে খোদা টুটুল।

লোড হচ্ছে...