নারায়ণগঞ্জবন্দর
শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় পিকাপ ও ইজিবাইককে দুমড়ে দিল বাস, আহত ১০
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা সেতুর তৃতীয় টোলপ্লাজায় ব্রেক ফেল হওয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। এতে কলাবোঝাই ইজিবাইক উল্টে যায় এবং পিকাপটি ১০ ফুট দূরে ছিটকে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা ডি টি এল লিমিটেডের বাসটি (ঢাকা মেট্রো: ১১-৫০৫৭) টোলপ্লাজায় পৌঁছালে ব্রেক ফেল করে। বাসটি সামনের পিকাপকে (ঢাকা মেট্রো অ ১১-৫৬৩৯) আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কলা ব্যবসায়ী আরিফ (৪৬), পিকাপ চালক আব্দুল জব্বার (৫২), লেবার লাল বাহাদুর (৫০) সহ ১০ জনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরিফকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ বাসটি আটক করে। পরে ডি টি এল পরিবহন কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার দায়িত্ব নিলে বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়।

লোড হচ্ছে...