জাতীয়
বিচারিক বঞ্চনার ১৩ বছর
সংসদ ভবনের সামনে শনিবার ত্বকী সমাবেশ
NHP NewsView

নিউজভিউ
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হলেও বিচার সম্পন্ন না হওয়ার প্রতিবাদে আগামী ১৪ মার্চ (শনিবার) সমাবেশ ডেকেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ওইদিন দুপুর আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হবে।
'বিচারহীনতার ১৩ বছর' শিরোনামের এই সমাবেশে ত্বকীর ঘাতকদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হবে। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে প্রতিবাদী আলোচনার পাশাপাশি কবিতা, গান, নাটক, ছবি আঁকা ও পারফর্মিং আর্টের মাধ্যমে এই দীর্ঘ বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণের পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ এক যুগেও এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ সকল স্তরের মানুষকে এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

লোড হচ্ছে...