নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় নির্মাণাধীন উড়ালসড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩
NewsView

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় নির্মাণাধীন একটি উড়ালসড়কের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনা নির্মাণাধীন প্রকল্পে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের কাশীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ইয়াসিন আরাফাত ওরফে বাবু (২৮)। তিনি ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা।
দগ্ধ হওয়া অন্য তিন শ্রমিক হলেন— রবিউল (২২), জমির আলী (২৩) এবং ইমরান (২২)। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, রাতে চারজন শ্রমিক নির্মাণাধীন উড়ালসড়কের ব্রিজে রড টানার কাজ করছিলেন। অসাবধানতাবশত রডটি উপরে থাকা উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তারে লেগে যায়, যার ফলে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন নিশ্চিত করেন, “ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, বাকি দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
তবে এই গুরুতর দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, “ঘটনাটি সম্পর্কে আমাদের জানানো হয়নি। এখন আপনার কাছ থেকে শুনলাম, খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।”

লোড হচ্ছে...