নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ বিএনপির মোনাজাত
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মোনাজাতে নেত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন, বিএনপি নেতা হারুন মাস্টার, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।
এসময় ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, রাকিব প্রধান, আফজাল হোসেন, সেলিম, মিজান সহ ১নং ও ২নং ওয়ার্ডের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...