রাজনীতিসোনারগাঁও
নির্বাচিত হলে সোনারগাঁও থেকে মাদক-চাঁদাবাজি নির্মূল করব: গোলাম মসিহ
NewsView

নিউজভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মসিহ ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এই নির্বাচনী প্রচারণা চালান।
গণসংযোগকালে গোলাম মসিহ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা একজন দ্বীনদার ও সৎ প্রার্থীকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অনেকেই তাকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
পথসভায় গোলাম মসিহ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। আমি নির্বাচিত হলে সোনারগাঁও থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূল করব। পাশাপাশি যুবসমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সেবা ও কল্যাণের জন্যই তিনি রাজনীতি করছেন এবং সোনারগাঁওকে একটি উন্নত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চান।
গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তারা জানান, গোলাম মসিহ একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হওয়ায় এলাকায় তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

লোড হচ্ছে...