নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। রোববার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় চালানো এই যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের তিন সক্রিয় সদস্যকে। তারা ওই এলাকায় ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত বলে জানা গেছে।
যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া তিন জন হলেন— রাসেল ফকির (৩০), বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)। অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
আটকের পর সোমবার সকালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আগে থেকেই ডাকাতি, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তারা এলাকার দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত করতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...