আন্তর্জাতিক
যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে পাল্টা ১৪ দফা দিল ইরান
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের বিপরীতে পাল্টা ১৪ দফা প্রস্তাব পেশ করেছে ইরান। রোববার (৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত 'আরোপিত যুদ্ধ' বন্ধ এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট 'রেড লাইন' বজায় রেখে একটি বিস্তারিত রোডম্যাপ ওয়াশিংটনকে পাঠিয়েছে তেহরান।
ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির সূত্রমতে, এই পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তেহরান তাদের অভ্যন্তরীণ নীতি-নির্ধারকদের অনুমোদনের পর পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাবনা হস্তান্তর করেছে। তবে দীর্ঘদিনের বৈরিতার কারণে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে তেহরানের মনে এখনো গভীর সংশয় ও অবিশ্বাস রয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির কথা বললেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, ৩০ দিনের মধ্যেই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত সমাধান করতে হবে। ইরানের ১৪ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো ভবিষ্যতে কোনো সামরিক হামলা না করার নিশ্চয়তা দেওয়া, ইরানের নিকটবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সমুদ্র অবরোধ তুলে নেওয়া। এছাড়া লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন কাঠামো গঠন এবং জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে দেশটি।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে জানান, যুদ্ধ চিরতরে শেষ করতেই এই আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন এখন কূটনৈতিক পথ বেছে নেবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে, সেই সিদ্ধান্ত তাদের ওপরই নির্ভর করছে। বর্তমানে এই প্রস্তাবের ওপর যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

লোড হচ্ছে...