নারায়ণগঞ্জসদর
কোনো ব্যক্তির ইচ্ছায় নয়, দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ: জব্বার
NewsView

নিউজ ভিউ
আগামী ৩ জানুয়ারি ঢাকার রাজপথে আট দলের মহাসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার সাফ জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কোনো ব্যক্তির ইচ্ছায় নয়, এ দেশের ভাগ্য নির্ধারণ করবে সাধারণ জনগণ।
মহানগরীর এই প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি জামাল হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরুদ্দিন।
এছাড়াও সভায় মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিরা উপস্থিত থেকে নিজ নিজ ইউনিটের লোকসমাগম ও নিরাপত্তা নিশ্চিতের কৌশল নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ২৪-এর বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে এই মহাসমাবেশ হবে ইতিহাসের এক মাইলফলক।

লোড হচ্ছে...