নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় অজ্ঞাত যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা-কুতুবপুর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারের সময় যুবকের শরীরে কোনো পোশাক ছিল না।
ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, “লোকমুখে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। পুকুরের পাড়ে একটি থলের ভেতর কিছু জামাকাপড় পাওয়া গেছে। তবে স্থানীয়দের কেউই নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।”
পুলিশ আরও জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং পিবিআইসহ অন্যান্য সংস্থাকে অবগত করা হয়েছে।

লোড হচ্ছে...