রাজনীতিবন্দর
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বন্দরে আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির দোয়া
NewsView

নিউজভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বন্দরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকায় আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
মোনাজাত পরিচালনা করেন আল-আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহিদ হোসেন। এ সময় পঞ্চায়েত কমিটির সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মাঝে কমিটির পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং তাঁর স্মরণে আমিন আবাসিক এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে শরিক হন।

লোড হচ্ছে...