রাজনীতিসদর
শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন বাসদ
NewsView

নিউজভিউ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।
বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক পৃথকভাবে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতাকর্মীরা ব্যানার ও লাল পতাকা হাতে মিছিলে মিছিলে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, সাইফুল ইসলাম শরীফ, সুলতানা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম।
কেবল কেন্দ্রীয় শহীদ মিনারেই নয়, বাসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও উপজেলায় একুশের কর্মসূচি পালন করা হয়েছে। ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর উপজেলা ও রূপগঞ্জ উপজেলায় বাসদ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, ৫২-এর ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠন করা। আজও সর্বস্তরে মাতৃভাষা চালু এবং গণমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লড়াই অব্যাহত রয়েছে। শহীদদের রক্তস্নাত পথ ধরেই শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

লোড হচ্ছে...