নারায়ণগঞ্জসোনারগাঁও
গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া–বাগ এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ফুলেছা বেগম বলেন, আশরাফুলের কয়েকজন বন্ধু তাকে ফোন করে ডাকে। এরপর থেকেই সে নিখোঁজ। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

লোড হচ্ছে...