নারায়ণগঞ্জবন্দর
বন্দর নির্বাচন অফিসে অবৈধ এনআইডি তৈরির চেষ্টায় ২০জন আটক
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে যখন ভোটারের স্বচ্ছ তালিকা নিয়ে সর্বত্র আলোচনা, ঠিক তখনই নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন অফিসে, অবৈধ উপায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্দেশ্যে সেখানে সন্দেহজনকভাবে অবস্থানকালে বিভিন্ন বয়সের মোট ২০ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলা নির্বাচন অফিসের সামনে অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ এই ২০ জনকে আটক করে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা নারায়ণগঞ্জের বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা অবৈধ উপায়ে জাতীয় পরিচয়পত্র করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
এই ঘটনাটি নির্বাচন কমিশনের নিরাপত্তা ও এনআইডি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যেহেতু নির্বাচন অত্যাসন্ন, তাই নির্বাচনের আগে অবৈধভাবে পরিচয়পত্র তৈরির এই প্রচেষ্টা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের পেছনে অন্য কোনো শক্তিশালী গোষ্ঠী জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

লোড হচ্ছে...