সাহিত্য-সংস্কৃতিসদর
নারায়ণগঞ্জে সুজয় রায় চৌধুরী বিকুর স্মরণ সভা অনুষ্ঠিত
NewsView

নিউজভিউ
বিশিষ্ট সঙ্গীতশিল্পী, প্রগতিশীল রাজনৈতিক কর্মী, লেখক ও সংগঠক সুজয় রায় চৌধুরী বিকুর স্মরণে এক ভাবগম্ভীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উন্মেষ সাংস্কৃতিক সংসদের আয়োজনে সংগঠনের প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। গুণী এই ব্যক্তিত্ব ছিলেন উন্মেষ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি।
স্মরণ সভায় প্রয়াত শিল্পীর সহযোদ্ধা, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সভায় আলোচকরা সুজয় রায় চৌধুরী বিকুর বহুমাত্রিক প্রতিভার স্মৃতিচারণ করেন। তারা বলেন, বিকু ছিলেন একাধারে সঙ্গীতের শুদ্ধ ধারার সাধক এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক লড়াকু সৈনিক। প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সামাজিক সংগঠন ও সাহিত্য চর্চায় তাঁর অবদান ছিল অনস্বীকার্য। বিশেষ করে উন্মেষ সাংস্কৃতিক সংসদের বিকাশে এবং অসংখ্য শিক্ষার্থীর মাঝে শুদ্ধ সঙ্গীতের চেতনা ছড়িয়ে দিতে তিনি গুরুর ভূমিকা পালন করেছেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংস্কৃতিজন রফিউর রাব্বি, প্রবীণ শ্রমিক নেতা মন্টু ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী, সিপিবি নেতা দুলাল সাহা, উন্মেষের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।
এছাড়াও স্মৃতিচারণ করেন উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, সমমনার সভাপতি সালেহউদ্দিন আহমেদ, প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মণি সুপান্থ, অনন্যা সাংস্কৃতিক একাডেমীর পরিচালক নাসিম আফজাল, উন্মেষের সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস এবং প্রয়াত সুজয় রায় চৌধুরীর সহধর্মিনী পল্লবী প্রত্যাশা।
সাংস্কৃতিক পর্বে উন্মেষের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এবং আমন্ত্রিত অতিথিরা আবৃত্তির মাধ্যমে প্রিয় বিকু ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা তাদের বক্তব্যে সুজয় রায় চৌধুরীর আদর্শ ও মানবিক মূল্যবোধের চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, সুজয় রায় চৌধুরী বিকু তাঁর সৃষ্টি ও কর্মের মাধ্যমেই এ অঞ্চলের সংস্কৃতি কর্মীদের মাঝে বেঁচে থাকবেন।

লোড হচ্ছে...