নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি এবং ওয়্যারড্রোপ ভেঙ্গে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধিন কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় নিজ বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগি সাংবাদিক এ এস এম তৌফিকুন্নবী (৪৪) বাদী হয়ে সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তৌফিকুন্নবী ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি তার পৈতৃক চার তলা বাড়ির চতুর্থ তলায় স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধা মা-কে নিয়ে বসবাস করেন। বাড়ির দ্বিতীয় তলায় বড় ভাই পরিবার নিয়ে থাকেন। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন ভাড়াটেরা।
তৌফিকুন্নবী জানান, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার শীর্ষ পর্যায়ের জনপ্রিয় গণমাধ্যম বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির প্রধান কার্যালয়ে সিনিয়র ভিডিও এডিটর পদে কর্মরত আছেন। তার স্ত্রী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সরকারি প্রাথমিক একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এবার ঈদের ছুটি পেয়ে তার স্ত্রী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। তবে নিজের কর্মস্থলে ডিউটি থাকায় তিনি স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে পারেন নি।
লিখিত এজাহারে বাদী তৌফিকুন্নবী উল্লেখ করেন, সোমবার সকালে তিনি ঢাকায় কর্মস্থলে চলে যান। দুপুর বারোটায় তার বৃদ্ধা মা ফাতেমা বেগম (৭০) তাদের ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে একই বাড়ির দ্বিতীয় তলায় তার ভাইয়ের ফ্ল্যাটে যান। সেখান থেকে পৌনে একটার দিকে তার মা চতুর্থ তলায় ফ্ল্যাটে গিয়া দেখেন দরজার তালা ভাঙ্গা। এ অবস্থায় তার মা ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রোপ ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এছাড়া ঘরের সব আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তৌফিকুন্নবী এজাহারে অভিযোগ করেন, অজ্ঞাতনামা চোরেরা তার ঘরের কাঠের ওয়্যারড্রোপের লক ভেঙ্গে সেখান থেকে ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা এবং তার মায়ের ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগি তৌফিকুন্নবীর দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য প্রায় ৩২ লাখ ১০ হাজার টাকা। তিনি অনতিবলম্বে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার সহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লোড হচ্ছে...