রাজনীতি
সচিবালয় যোগদানের মাধ্যমে নাসিকের দায়িত্ব নিলেন অ্যাড. সাখাওয়াত
NewsView

নিউজভিউ
আমলাতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসনিক নেতৃত্বে ফিরল রাজনৈতিক মুখ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী, নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সাখাওয়াত হোসেন খান মেয়রের সমমর্যাদায় নাসিকের সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
যোগদানপত্র জমা দেওয়ার পর সাখাওয়াত হোসেন খানসহ ঢাকার মো. আব্দুস সালাম (দক্ষিণ), মো. শফিকুল ইসলাম খান (উত্তর), খুলনার নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী এবং গাজীপুরের মো. শওকত হোসেন সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিজ নিজ শহরের নাগরিক সমস্যা লাঘবে তাঁদের বিভিন্ন পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত দখলের মতো জনভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাতখুন মামলার আইনজীবী হিসেবে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন। ২০১৬ সালের নাসিক নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সংসদ নির্বাচনে বিভিন্ন সমীকরণে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও সরকার এবার তাঁকে নাসিকের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে মূল্যায়ন করেছে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।
সাখাওয়াত হোসেন খানের পাশাপাশি দায়িত্ব নেওয়া অন্য প্রশাসকরাও নিজ নিজ এলাকায় প্রভাবশালী নেতা। ঢাকা দক্ষিণে দায়িত্ব পাওয়া আব্দুস সালাম মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি, উত্তরে শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, খুলনার নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী ও গাজীপুরের শওকত হোসেন সরকার নিজ নিজ জেলা ও মহানগর ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের মানুষের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। আজ থেকেই তিনি মাঠ পর্যায়ে সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল করার কাজ শুরু করবেন।

লোড হচ্ছে...