রাজনীতি
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন
NewsView

নিউজ ভিউ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে দলটির প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১২৫ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনে অন্য কোনো নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ না করায় আব্দুল্লাহ আল আমিনের মনোনয়ন প্রায় নিশ্চিতই ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করা আব্দুল্লাহ আল আমিন পেশায় একজন আইনজীবী। তিনি এলাকায় নাগরিক সমস্যা সমাধানে তাঁর সক্রিয় ভূমিকার জন্য সুপরিচিত। ইতোমধ্যে তিনি জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু মোকাবিলা, নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করার আন্দোলনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে ভোটারদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন।

লোড হচ্ছে...