নারায়ণগঞ্জসদর
আইনশৃঙ্খলা কমিটির সভা
অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় প্রাধান্য নয়
NHP NewsView

নিউজভিউ
দল-মত নির্বিশেষে অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের জেলা আইনশৃঙ্খলা সভায়। রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নবনির্বাচিত সংসদ সদস্যগণ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। পরবর্তীতে সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় মূলত চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মাদক পাচার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাই ও যানজট নিরসন এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় হকার উচ্ছেদ ও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতারের দাবিও জানানো হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের বাজার করা ও ঈদযাত্রা নিরাপদ করতে রাস্তাঘাট ও নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। অপরাধ দমনে কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না বলে সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন মশিউর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাফি বিন কবির, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সি, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা এবং পিপি আবুল কালাম আজাদ জাকির উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক নেতাদের মধ্যে সভায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবেদ আলম এবং ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। এছাড়া মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পরিবহন মালিক সমিতির নেতারা সভায় উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...