সারা দেশ
কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
NewsView5

নিউজভিউ ডেস্ক
সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতার সহায়তায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সালমান শাহ (৩২) ও আলী হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয়রা অভিযুক্ত সালমান ও আলীকে আটক করেন। এরপর পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পু ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...