আদালত
পৃথক দুই মামলায় আইভীর জামিন
NewsView

নিউজভিউ
আইনি জটিলতা কাটিয়ে এবার জামিন পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুই মামলায় তাকে যথাক্রমে গত ২ মার্চ ও ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজকের আদেশের ফলে এই দুটি মামলায় তার জামিনের বাধা দূর হলো।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হওয়ার পর আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইতিপূর্বে ১০টি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন।
সম্প্রতি আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে আগের মামলাগুলোতে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের ওপর আগামী ৩ মে আপিল বিভাগে আদেশের দিন ধার্য রয়েছে। আজকের এই জামিন সাবেক মেয়র আইভীর কারামুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তার আইনজীবীরা। এখন সবার নজর আগামী ৩ মে আপিল বিভাগের সিদ্ধান্তের দিকে।

লোড হচ্ছে...