জাতীয়
বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ২০২৬
NewsView5

নিউজভিউ ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ৭২ কোটি ৭১ লাখ টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করবে বিটিভি।
এই স্বত্ব অর্জনের ফলে বিটিভি টেলিভিশন, ডিজিটাল ও অন্যান্য প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবটির আর্থিক ও কারিগরি দিক পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।
চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের ফুটবলপ্রেমীরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর খেলা সরাসরি উপভোগ করতে পারবেন।

লোড হচ্ছে...