স্বাস্থ্য
আন্তর্জাতিক নজরদারিতে নারায়ণগঞ্জের টাইফয়েড টিকাদান কর্মসূচি
NewsView

নারায়ণগঞ্জ জেলায় চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি ও মান যাচাই করতে পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কর্মকর্তা ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে জেলার সিভিল সার্জন কার্যালয়ে যান। সেখানে তারা সিভিল সার্জন ডা. মুশিয়ুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার টিকাদান কর্মসূচির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
মতবিনিময় সভার পর প্রতিনিধি দলটি দুটি ভিন্ন দলে বিভক্ত হয়ে মাঠ পর্যায়ে পরিদর্শনে নামে। এই পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ছিল, জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, প্রক্রিয়া এবং মান সঠিকভাবে বজায় থাকছে কিনা তা নিশ্চিত করা।
ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বাধীন একটি দল সোনারগাঁ উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র নিবিড়ভাবে পরিদর্শন করে। অন্যদিকে, অন্য দলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার টিকাদান কেন্দ্রগুলো ঘুরে পর্যবেক্ষণ করে।

লোড হচ্ছে...