নারায়ণগঞ্জ
সমগীত ও চিত্রাভার ‘রূপান্তর’ সিরামিকস কর্মশালা
NewsView

মেঘ মেলা
আবহমানকাল থেকে সিরামিকস নানা শৈল্পিক ও ব্যবহারিক মাত্রায় বাংলা জনপদে টিকে আছে। বর্তমানে প্লাস্টিক পণ্যের ভিড়ে এই টিকে থাকা টিমটিম করছে। কিন্তু এর পরিবেশগত ও জনস্বাস্থ্যগত উপকারিতা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় সামনে নিয়ে এসেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ও চিত্রাভা আর্ট গ্যালারি।
সিরামিকস শৈলিমাত্রা বোঝার প্রত্যয় থেকে কর্মশালা- “রূপান্তর” আয়োজন করে সংগঠন দুটি। নান্দনিক পরিসর- নারায়ণগঞ্জে জালকুড়িতে ভূখণ্ড আর্ট স্পেসে গত ২২ এপ্রিল এটি শুরু হয়। মোটামুটি একটি শিল্পী সম্মেলন। ঢাক-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনার উদ্যমী শিল্পীরা এই কর্মশালায় যুক্ত হন। তাদের ভাবনার জমিনে যেন ফুটতেছিল মাটির দলাগুলো। একেক শিল্পী একেক ঢঙে মাটি নিয়ে নানা মিশ্রণে গড়ে তুলছিলেন অবয়ব আকৃতি। এই শিল্পযজ্ঞ সমন্বয় করেন শিল্পী বিশ্বজিৎ রায়। অংশ নেয়া শিল্পীদলে ছিলেন- অরূপ বড়ুয়া, আরিফুজ্জামান চৌধুরী, খন্দকার নাছির আহাম্মদ, সুমন হালদার, অমল আকাশ, মুনতাসীর মঈন, রাবেয়া বশরী নায়লা, সুমনা আক্তার, এ. এসান ও সুমিত দাস।
২৬ এপ্রিল বৃষ্টিমুখর সন্ধ্যায় শিল্পী অমল আকাশ ও নাছির আহাম্মদের নাচ-গানে শেষ হয় আয়োজন।
এ ধরনের কর্মশালা আমাদের পরিবেশকে প্রাণবন্ত এবং আগামী প্রজন্মকে শিল্পে উন্মুখ করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

লোড হচ্ছে...