নারায়ণগঞ্জসদর
পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ-যুবলীগসহ ১৫ জন গ্রেপ্তার
NewsView

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মীসহ বিভিন্ন মামলার ওয়রেন্টভুক্ত মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কঠোর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা মামলার সক্রিয় আসামি। তাঁরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা মেম্বার (৫৪), যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. রবিন (৩৫)।
গ্রেপ্তার হওয়া বাকি ১১ জন আসামি মাদকসহ বিভিন্ন মামলায় ওয়রেন্টভুক্ত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহিনূর আলম বুধবার (১২ নভেম্বর) দুপুরে জানান, গ্রেপ্তারকৃত সকল ১৫ জন আসামিকে আজ দুপুরে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

লোড হচ্ছে...