রাজনীতিবন্দর
সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
NHP NewsView

নিউজভিউ
সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বুধবাার (১৮ মার্চ) সকালে বন্দর নবীগঞ্জ এলাকায় বন্দর উত্তর সাংগঠনিক থানার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, দেশে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা থাকতো তাহলে আর কাউকে এভাবে আসতে হতো না। রাষ্ট্র পক্ষ থেকে সবার বাড়িতে ঈদ সামগ্রী সহ প্রতিটি প্রয়োজনীয় জিনিস পত্র চলে যেতো। দুর্ভাগ্য আমরা আমাদের দেশে ৯৫ % মুসলিম হলেও এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি কখনো ক্ষমতায় যায় তাহলে কুরআনের শাসন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এসয়ম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মো জাকির হোসাইন, মো বশির আহমেদ,২৩ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন ও স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...