নারায়ণগঞ্জসদর
মাসুদুজ্জামানের উদ্যোগে
তারেক রহমানকে নারায়ণগঞ্জের জনতার মতামত সংগ্রহ
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানাতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “কেমন বাংলাদেশ চাই- তারেক রহমানকে লিখুন” শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের চাষাড়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের লিখিত মতামত তুলে ধরেন। মতামতগুলোতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি উঠে আসে। এছাড়া বিগত ফ্যাসিবাদের বিচার, পাচার করা অর্থ ফেরত আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাশ্রয়ী সেবার প্রত্যাশাও ব্যক্ত করেন সাধারণ মানুষ। সংগৃহীত সকল মতামত একত্র করে জনাব তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে নাগরিকদের সরাসরি অংশগ্রহণে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...