নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে আধিপত্যের লড়াইয়ে পুড়ল ৪ বসতঘর
NewsView

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এসময় ভাঙচুর ও লুটপাটের পর প্রতিপক্ষের চারটি বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় বৃহস্পতিবার রাতে থেমে থেমে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এই সংঘর্ষের মূল কারণ ছিল এলাকায় আধিপত্য বিস্তার এবং বালু মহলের দখল ও ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ। সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেই বিরোধের জেরে দুই গ্রুপের লোকজন সংঘাতে জড়িয়ে পড়ে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং টিন সেটের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের বাড়ি লক্ষ্য করে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে রহিস উদ্দিন, তুক্কি মিয়া, বাদশা এবং জাতীয় পার্টির স্থানীয় নেতা সজীবের চারটি বসত ঘর পুড়ে যায়।
সংঘর্ষ চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা তাদের দিকেও ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন, সংঘর্ষের ঘটনায় আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে আটক করা হয়েছে। আহত তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানিয়েছেন, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...