নারায়ণগঞ্জবন্দর
গণহত্যা দিবস উপলক্ষে সাংস্কৃতিক জোটের শ্রদ্ধাঞ্জলি ও সভা শনিবার
NHP NewsView

নিউজভিউ
একাত্তরের ৪ এপ্রিল বন্দর সিরাজদ্দৌলা ক্লাব মাঠে সংগঠিত ভয়াল গণহত্যার স্মৃতি স্মরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল চারটায় ওই ঐতিহাসিক ক্লাব মাঠে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ঐতিহাসিক তথ্যানুযায়ী একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দর সিরাজদ্দৌলা ক্লাব মাঠে ৫৮ জন নিরপরাধ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে। পৈশাচিকতার চরম পর্যায়ে পৌঁছে ঘাতক বাহিনী পরে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে শহীদদের লাশ পুড়িয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত শোকাবহ ও রক্তস্নাত একটি দিন হিসেবে পরিচিত।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক উজ্জ্বল উচ্ছাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হবে। একই সঙ্গে আলোচনা সভার মাধ্যমে একাত্তরের সেই বিভীষিকাময় দিনটির ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হবে। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...