নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন উলুকান্দির ঐশী পোদ্দার (১৯) ও পুরিন্দা পূর্বপাড়ার ঝর্ণা (৩০)।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উলুকান্দি পশ্চিমপাড়ার নিজ বাড়ির একটি কক্ষ থেকে ঐশী পোদ্দারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি শান্ত রায়ের স্ত্রী ও শংকর পোদ্দারের মেয়ে। কয়েক মাস আগে তার বিয়ে হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
ঐশীর স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এর আগে সকাল ৬টার দিকে সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়ায় নিজ ঘর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আব্দুল আলীর মেয়ে ও নাদিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুটি ঘটনার ক্ষেত্রেই পারিবারিক কলহের বিষয়টি প্রাথমিকভাবে উঠে এসেছে। তবে ঠিক কী কারণে দুই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লোড হচ্ছে...