বিনোদন
না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয়
NHP NewsView

নিউজভিউ
টালিউড হারালো তার এক উজ্জ্বল নক্ষত্রকে। পশ্চিমবঙ্গের তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (৪৩)। রোববার (২৯ মার্চ) দুপুরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং সেটে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শুটিংয়ের একপর্যায়ে রাহুল সমুদ্রে নামলে হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। সেটে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার সময় উপস্থিত অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, ইউনিটের সবাই যখন মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন, তখন রাহুল বাড়তি কিছু শট দেওয়ার কথা বলে সমুদ্রে নামেন। তিনি বলেন, “সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন—এটা মেনে নেওয়া কঠিন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ক্যারিয়ার শুরু হয়েছিল ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে। বড় পর্দায় ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন জাত অভিনেতা হিসেবে।
ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন রাহুল। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হলেও তাদের একমাত্র সন্তান ‘সহজ’ ছিল রাহুলের প্রাণের স্পন্দন। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করে নতুনভাবে আলোচনায় এসেছিলেন তিনি।
রাহুলের এই অকাল প্রয়াণে টালিউডের সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের মাতম চলছে। বাংলা বিনোদন অঙ্গনে তার এই প্রস্থানকে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...