রাজনীতিসোনারগাঁও
জনগণের সংগঠিত শক্তিই প্রকৃত শক্তি: অঞ্জন দাস
NewsView

নিউজভিউ
সোনারগাঁওয়ে সাধারণ মানুষের অধিকার আদায় ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে ইফতার ও আলোচনা সভা করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান আমাদের কেবল আত্মশুদ্ধি ও সংযমই শেখায় না, বরং এটি মানবিকতার বড় শিক্ষা দেয়। সমাজে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং শ্রমিক-কৃষকের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের বৈষম্যহীন সমাজ গঠনের লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে।”
অঞ্জন দাস বলেন, জনগণের সংগঠিত শক্তিই প্রকৃত শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়েই গণমানুষের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব। সভায় স্থানীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সোনারগাঁওয়ে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনস্বার্থে যেকোনো আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

লোড হচ্ছে...