নারায়ণগঞ্জবন্দর
আলিফা হত্যার ঘাতকদের ফাঁসি চেয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদের মোনাজাত
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফাকে অপহণের পর পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায়, ঘাতকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করেছেন সদর-বন্দর আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে আয়োজিত এই কর্মসূচিতে তিনি নিহত আলিফার রুহের মাগফিরাত কামনা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
স্থানীয় এলাকাবাসী, শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং আলিফার সহপাঠীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। আলিফা হত্যার বিচার চেয়ে তাদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে তিনি এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন এবং দুনিয়া ও আখেরাতে তাদের কঠোর শাস্তির জন্য প্রার্থনা করেন। সেই সাথে শোকাতুর বাবা-মাকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করার জন্য আল্লাহর কাছে আরজি জানান। তিনি বলেন, “সমাজ থেকে এই ধরনের পাশবিকতা দূর করতে এবং আমাদের কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”
প্রতিবাদ সভা থেকে এলাকাবাসী প্রশাসনের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরেন, কোনো রকম গড়িমসি না করে অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে নিখুঁত চার্জশিট জমা দেওয়া। ঘাতকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে দ্রুততম সময়ে ফাঁসির রায় কার্যকর করা এলাকায় স্কুলগামী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তবে বন্দরবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অপরাধীরা যেন পার না পায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বন্দর থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি রিদওয়ানুল কাজী মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লোড হচ্ছে...