খেলা
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
NewsView

নিউজভিউ ডেস্ক
মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা একপ্রকার নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভুটানকে ১২ গোলে বিধ্বস্ত করার পর ভারতের বিপক্ষে এই জয় লাল-সবুজের প্রতিনিধিদের টানা দ্বিতীয় জয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী প্রতিপক্ষ মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভারতীয় রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে অর্পিতা-আলপিরা।
ম্যাচের ২৯ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস ডেডলক ভাঙেন। মামনি চাকমার নেওয়া একটি বিপদজনক ফ্রি-কিক ভারতীয় গোলরক্ষক ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে দারুণ শটে বল জালে জড়ান অর্পিতা।
লিড নেওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ফলশ্রুতিতে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। তৃষ্ণা রানীর ক্রস থেকে পাওয়া বলে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন তিনি।
দুর্দান্ত নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন আলপি আক্তার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বিরতির পর ভারত গোল শোধের চেষ্টা চালালেও বাংলাদেশের ইস্পাতকঠিন রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচে নেপালকে হারানো ভারতের পয়েন্ট ৩। আজ বিকেলে স্বাগতিক নেপাল ও ভুটানের ম্যাচটি ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
আগামী ৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন ভারত লড়বে ভুটানের বিপক্ষে।

লোড হচ্ছে...