নারায়ণগঞ্জ
লটারির মাধ্যমে নারায়ণগঞ্জে আসছেন এসপি মিজানুর রহমান মুন্সী
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১) শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এই প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমানে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা এসপি মোহাম্মদ জসিম উদ্দিনকে বদলি করে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।
নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম এসপি পদায়নে লটারির পদ্ধতি গ্রহণ করে সরকার।
জানা যায়, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'য় এই লটারি অনুষ্ঠিত হয়। এর আগে ২৫তম ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের সততা, দক্ষতা, সুনাম ও নিরপেক্ষতার ভিত্তিতে একটি বাছাই তালিকা তৈরি করা হয়। সেখান থেকেই লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি নির্ধারণ করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেন কোনো বিতর্ক না থাকে—এ লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...